E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি

২০২৬ মে ২৫ ১৩:৩০:২৭
যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি

স্টাফ রিপোর্টার : স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতুতে  চাপ বেড়েছে যানবাহনের।

গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক দিনের আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হায়েছে প্রায় সোয়া তিন কোটি টাকা।

সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রবিবার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২২ হাজার ১১২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৮০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

ঈদের সরকারি ছুটি সোমবার থেকে শুরু হলেও গত শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সঙ্গে আরও চারটি বুথ চালু করা হয়েছে।

(ওএস/এএস/মে ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test