‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
স্টাফ রিপোর্টার : বান্দরবানের রুমা ও থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তথা ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই র্যাবের চেয়ে শক্তিশালী নয় এবং পাহাড়ে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আহসান হাবীব পলাশ বলেন, আপনারা জানেন চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালীন এই সন্ত্রাসবিরোধী অপারেশনে আমি নিজে মুখ্য ভূমিকা পালন করেছি। বর্তমানে পাহাড়ে র্যাব ও পুলিশের দুটি বিশেষ ক্যাম্প সার্বক্ষণিক ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
র্যাব মহাপরিচালক বলেন, মূলত র্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি। ওই দুর্গম এলাকায় আমরা নতুন একটি ক্যাম্প স্থাপন করে স্থায়ীভাবে বসার (সেটেলড হওয়ার) উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সেই অপ্রস্তুত নতুন ক্যাম্পটির ওপরই তারা অতর্কিত হামলা চালায়।
র্যাবের কোনো গাফিলতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তারা মূলত অতর্কিতভাবে কাজটি করেছে। আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিং বা নজরদারিতে রাখতে পারিনি।
আমাদের পরাস্ত (ওভারপাওয়ার) করার মতো শক্তি তাদের নেই জানিয়ে তিনি বলেন, এটা তারা নিজেরাও খুব ভালো করে জানে। আমাদের কিছুটা অসাবধানতার সুযোগ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু তারা আর পার পাবে না।
র্যাবের ডিজি বলেন, তারা যেখানেই থাকুক, যেভাবে থাকুক তাদের আমরা পাহাড় থেকে সম্পূর্ণ উচ্ছেদ করবো। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা আর সেখানে মাথাচাড়া দিতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি এবং তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। নতুন করে কোনো শক্তির সেখানে ঢোকার সুযোগ নেই।
(ওএস/এএস/মে ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৬ মে ২০২৬
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
-1.gif)








