E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

২০২৬ মে ২৮ ১১:৩৭:৩৮
বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

স্টাফ রিপোর্টার : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতে অংশ নিতে আসা মুসল্লির ঢল নেমেছে। প্রধান ঈদ জামাতে অংশ নিতে এদিন ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ মে) দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

এদিন সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম ছিলেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

প্রথম জামাত শেষে মোনাজাতে বিশ্বের দেশে দেশে নিপীড়িত মানুষের কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অন্যের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে।

বায়তুল মোকাররমে আজ পর্যায়ক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এতে ইমাম ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। আর মুকাব্বির বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এ জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পাঁচটি জামাতের কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

(ওএস/এসপি/মে ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test