‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না। যৎসামান্য রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে গিয়ে আবার ভোরবেলা উঠে সকাল ৭টা-সাড়ে ৭টায় উঠে আবার ৯টার মধ্যে অফিসে আসছেন তিনি। দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই আমি বলব যে, আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কমবেশি ছুটি কাটিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মুহূর্তও ঘরে বসে থাকেননি। প্রতিটি মুহূর্তেই কাজ করেছেন। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সঙ্গে কাজ করছি, তারা প্রতিনিয়তই দেখছি কখন, কোথায় কী করতে হবে— এই বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছেন। সেই হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা দেখেছেন। ঈদের পরে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন হলো কি না, সে বিষয়ে তিনি নিজেই তদারকি করেছেন।
তিনি বলেন, আমাদের সিটি প্রশাসক আব্দুস সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঢাকার রাজপথের অলিগলিতে ঘুরে সব দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কি না, কোথায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি, কোথায় কার গাফিলতি আছে... এগুলো তিনি নিজে গাড়িতে বসে বসে ফোন করে জেনেছেন। কোন এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটি পরিচ্ছন্ন কেন হলো না, এটি কার দায়িত্ব ছিল— এগুলো তিনি তদারকি করেছেন। নিজে ঘুরে এসে বাসায় বসেও তিনি ক্ষান্ত হননি...কারা গাফিলতি করেছে, তাদের ফোন করেছেন। বুঝিয়েছেন যে, দেশটিকে সবাইকে মিলে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এসএম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।
(ওএস/এসপি/ জুন ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কনক দত্ত
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, ৫ দিনেও গ্রেপ্তার নেই
- ফরিদপুরে ৮ বিঘা জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন
- ‘জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
- শখের বশে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মৃত্যু
- কথা বলুন লাগাম টেনে
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাংশায় আলোচনা সভা দোয়া মাহফিল
- সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
- মে মাসে এলো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
- ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব
- বাংলাদেশের দুগ্ধ শিল্প: বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ
- মোটরসাইকেল ধাক্কায় সড়কে প্রাণ গেলো বৃদ্ধের, চালকসহ দুই যুবক আটক
- মওলানা নুরুজ্জামান ঢাকার দিলকুশায় ‘শান্তি কমিটি’ গঠন করেন
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়া শহীদ জিয়া শিশু হাসপাতালের নতুন সম্ভাবনা
- চাটমোহরে মজার খেলা নিয়ে কৃষক ঈদ আনন্দ
- পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : এমপি মামুন
- ফরিদপুরে বাড়ছেই হামের প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ৯১ রোগী
- গাবতলীতে আটোচালক রাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শিক্ষাবিদ শা ম আনয়ারুজ্জামান স্মরণে নাগরিক শোকসভা
- পুরোনো রূপে ফিরছে ঢাকা
- প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- ইজিবাইক থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- পুতুলের গায়ে ১০১টি সুচ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
- স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- ‘ঈশ্বরদীতে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে’
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








