নৌবাহিনী প্রধান
‘বিডব্লিউকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে’
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পে বিদেশি নির্ভরশীলতা হ্রাস করে স্বনির্ভরতা আনয়নের জন্য কাঁচামাল অনুসাঙ্গিক যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা বর্তমান সরকারকে অবহিত করেছি। সেই সঙ্গে আধুনিক জাহাজ নির্মাণ এবং বিভিন্ন সক্ষমতা অর্জনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনাকান্দায় অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এদিন নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
এডমিরাল এম নাজমুল হাসান বলেন, সম্প্রতি প্রতিরক্ষা উপদেষ্টা এই ইয়ার্ডটি পরিদর্শন করেছিলেন। তিনি এই ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি আত্মনির্ভরশীলতা অর্জনে দেশের শিল্প প্রতিষ্ঠানকে সংযুক্ত করে আধুনিক জাহাজ নির্মাণ এবং বিভিন্ন সক্ষমতা অর্জনে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কোস্টগার্ডসহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে বিডব্লিউ নারায়ণগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এই বিডব্লিউ লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। যা হলে বড় আকারের যুদ্ধ জাহাজ নির্মাণ করা সম্ভব হবে। ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীকে ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড হস্তান্তর করা হয়েছিল। নৌবাহিনী দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ফ্লোটিং ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যাটফর্মটি জেটি এবং সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ-উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম অধিক দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
(এসডি/এসপি/ জুন ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
- ‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা নয়’
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন
- ‘বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই’
- সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোঁরায় ৬০ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- এমন যদি হতো
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
-1.gif)








