৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই
স্টাফ রিপোর্টার : আগামী ৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট ২৭ জুলাই ফের চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট আবারো চালু নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।
অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।
মন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে রাখা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। আমরা সেটাকেই কিন্তু আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ৩০ জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে।
তিনি বলেন, এই রুটে বিমান চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে কিছুটা তো ফরমালিটিজ থাকে। আমাদের জাপান সিভিল এভিয়েশনের কিছু দায়িত্ববোধ আছে এবং তাদের কিছু প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা করার জন্য কিছু সময়ের দরকার। সেই সময়ের ভিত্তিতে তারা চেয়েছে ৪৫ দিন সময়ের প্রয়োজন হবে তাদের। আমরা ৩০ জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, কারণ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফরমালিটিজের কারণে। আমরা সেটা চেষ্টা করছি ২৭ জুলাইর মধ্যে... আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কমিটমেন্ট করেছি, সেটা ইনশাআল্লাহ ২৭ জুলাইয়ের মধ্যে আমরা শুরু করবো।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছিলাম যে ৩০ জুনের মধ্যে আমাদের নারিতা ফ্লাইটটা শুরু হবে। যেটা মন্ত্রী এক্সপ্লেইন করলেন, এর আগে আমি আপনাদের কাছে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমরা ফ্লাইটটা চালু করবো ৩০ জুনের মধ্যে।
তিনি বলেন, ৩০ জুনের মধ্যে আমরা করতে পারছি না, কি কারণে করতে পারছি না সেটাকে এক্সপ্লেইন করা দরকার আপনাদের কাছে। আপনারা জানেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা এই সরকারের একটা অঙ্গীকার। আপনাদের আমরা জানাতে পারি যে আমাদের নারিতা ফ্লাইটটা যাচ্ছে, কিন্তু আপনারা এরইমধ্যে প্রকাশ করেছেন এবং যে ৩০ জুনের মধ্যে নারিতা ফ্লাইট ঢাকা থেকে শুরু হচ্ছে। সেই জিনিসটা হচ্ছে না।
৩০ জুন ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু না করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর কিছু নিরাপত্তাজনিত কারণে সেফটি অডিট চালাতে তাদের ৪৫ দিন প্রয়োজন। আমাদের কারণে বিলম্ব হচ্ছে না। আমরা রেডি ছিলাম। তাদের ৪৫ দিনের কারণে আমাদের আগামী ২৭ জুলাই ফ্লাইটটা চালু করতে হচ্ছে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ২০ জুন থেকে আমরা টিকিটটা ওপেন করে দেবো। নারিতা রুটের সব টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করা সম্ভব হবে, যেটা বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। এটা ২০ জুন থেকেই থাকবে।
রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বর্তমানে জাপানে বাংলাদেশের ৪০ হাজারের বেশি শিক্ষার্থী এবং কর্মী রয়েছেন এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আমরা যখন ফ্লাইটের ব্যাপারে ঘোষণা দেই, তখন জাপানে বসবাসরত বাংলাদেশিরা উচ্ছ্বাস করেছে যে বাংলাদেশের প্লেন আসছে। এমনকি জাপানের যে অ্যাম্বাসেডর এখানে আছেন, তিনিও খুব উচ্ছ্বসিত হয়েছেন যে ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন।
ঢাকা-নারিতা-ঢাকা রুটে আপাতত একটা ফ্লাইট পরিচালনা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা ফ্লাইট (রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো) বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে দুইটা থেকে তিনটা পর্যন্ত ফ্লাইট করতে পারবো। আমরা তিনটা ফ্লাইট প্রতি সপ্তাহে করতে পারবো ইনশাআল্লাহ।
এর আগে যখন এ রুটে বিমান পরিচালনা করা হতো তখন এটি লাভজনক ছিল না। পুনরায় ফ্লাইট চালুর আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা কিন্তু পলিটিক্যাল কারণেই কিন্তু বন্ধ হয়েছে। আমাদের যখন ফ্লাইটটা লাভ করছিল, প্রথমদিকে আমরা কিছু লস করেছি, রান করেছি, ব্রেক ইভেনে এসছি। তারপরে যখন তিন-চার মাস পর পর লাভ হচ্ছিল তখনই কিন্তু ফ্লাইটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যাতে সর্বদা লাভ করতে পারি, সেই চিন্তা করে ক্যালকুলেশনটা করে আপনাদেরকে আজকে জানান দেওয়া হচ্ছে।
(ওএস/এএস/১৫ জুন, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়’
- ‘বেনজীরের সফল প্রত্যর্পণ নির্ভর করবে তিনটি বিষয়ের ওপর’
- ৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই
- ‘আমরা রাজনৈতিক নই’, ম্যাচের আগে ইরানের স্পষ্ট বার্তা
- কুরাসাওকে ৭ গোল, স্বপ্নের সূচনা জার্মানির
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ভুরুঙ্গমারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়
- ভগবান রামচন্দ্রের ছবিতে জুতাপেটা, ধর্ম অবমাননাকারীদের শাস্তির দাবি
- নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ঈশ্বরদীতে যুবদলের আনন্দ মিছিল পথসভা
- দেশীয় উপজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা
- গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯টি ভেন্টিলেটর অকেজো
- খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড
- বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন ও র্যালি
- উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু
- ঢাকা শহর
- কাপাসিয়ায় এমপির অর্থ বিতরণ
- বগুড়ায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকাজুড়ে উদ্বেগ ক্ষোভ
- আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’
- লোহাগড়া পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
- বিক্ষোভ মিছিল করায় আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার
- জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন
- নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- নড়াইলে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
- রক্তদানের অঙ্গীকার, বাঁচুক অনেক অসহায় প্রাণ
- টঙ্গীতে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির পুরস্কার বিতরণ
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







