দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
স্টাফ রিপোর্টার : দেশে খাদ্যশস্যের মোট মজুদ ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সরকারি গুদামগুলোতে চালের মজুদ রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। এছাড়া গমের মজুদ রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন।
ফলে ফ্লোটিং বা ভাসমান মজুদ বাদে মোট খাদ্যশস্যের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন।
এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ মেট্রিক টন এবং চালের ১ হাজার ৯৬২ মেট্রিক টন ফ্লোটিং মজুদ যুক্ত হয়ে সর্বমোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে।
ধানের মজুদ চালে রূপান্তরের মাধ্যমে মোট মজুদের হিসাব নির্ধারণ করা হয়। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে দেশব্যাপী বোরো সংগ্রহ অভিযান পুরোদমে চলছে।
১৭ জুন পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ধান সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ ৬৬ হাজার ৬৭ মেট্রিক টন, আতপ চাল ৩১ হাজার ৯৬৮ মেট্রিক টন এবং গম ৪৯৪ মেট্রিক টন। এ ক্ষেত্রেও ধানকে চালের আকারে (১০০:৬৫ অনুপাতে) রূপান্তর করে মোট সংগ্রহের হিসাবভুক্ত করা হয়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি—উভয় খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম আমদানি হয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮৫৭ টন।
আমদানির খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সরকারি ব্যবস্থাপনায় (জিটুজি ও আন্তর্জাতিক টেন্ডার) মোট ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল ৫ লাখ ৩১ হাজার ৮০ টন এবং গম ৭ লাখ ৩৫ হাজার ১৮ টন।
অন্যদিকে বেসরকারি খাতে বাণিজ্যিক উদ্দেশ্যে ৭৩ লাখ ১৬ হাজার ৯৫৩ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল ৬৫ লাখ ৮১ হাজার ৭৬ টন এবং গম ৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টন।
চলতি অর্থবছরে খাদ্য সহায়তা হিসেবে কোনো চাল বা গম আমদানি করা হয়নি। তবে ১৭ জুন একদিনেই মোট ৫ হাজার ১২০ টন খাদ্যশস্য দেশে এসেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯০ টন চাল এবং ৩ হাজার ৩০ টন গম আমদানি হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ থাকলে তা নিরাপদ মজুদ হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে।’
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করছি। বর্তমানে খাদ্যশস্যের মজুদ অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।’
খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, ‘চলতি বোরো মৌসুমে নতুন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে আগামী দিনগুলোতে খাদ্যশস্যের মজুদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।’
তিনি জানান, গত ৩ মে শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময় ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
সৌজন্যে : বাসস
(ওএস/এএস/জুন ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিদেশি প্রতিনিধি দলের চূড়ান্ত পরিদর্শন
- ‘রঙমহাল’ একটি ঢাকা থিয়েটার প্রযোজনা
- ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু
- রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় হ্রদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
- ফরিদপুরে সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধার করলো প্রশাসন
- তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি সমন্বিত প্রতিরোধের আহ্বান
- রাজৈরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- ‘সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা’
- সোনাতলায় কৃষকের হাত-পা বেঁধে লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
- রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছরপূর্তি উদযাপন
- টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত প্রধান শিক্ষকের আত্মহত্যা
- গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- বন্ধুত্ব, ক্ষমতা ও ভাবমূর্তি
- রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক
- শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন
- জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক
- সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
- মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
- নড়াইলে প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল
- সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- জনবসতি এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ
- বাংলাদেশের সৃষ্টি, পুনর্গঠন ও উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা
- তিস্তা মহাপরিকল্পনা: উত্তরবঙ্গের অর্থনৈতিক মুক্তির নতুন দিশা
- ঢাকায় দুই দিনের সংগীত উৎসব
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- রামগরুড়ের ছানা
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ঘুরে আসুন টিউলিপ রাজ্যে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







