তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি সমন্বিত প্রতিরোধের আহ্বান
স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধুমাত্র ভয়ভীতি বা নিষেধাজ্ঞামূলক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) আয়োজনে এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এইচ. খান মিলনায়তনে “তরুণদের মাদক প্রতিরোধে প্রমাণভিত্তিক উদ্যোগ" শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদকমুক্ত সমাজ গঠনে সমাজকল্যাণ মন্ত্রী সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশ থেকে মাদকমুক্ত করতে আমাদের সবাইমিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে আমরা একটি সুন্দর সমাজ তথা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি আরো বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এডুকেশনের পাশাপাশি স্কিল, টুলস, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুবসমাজকে দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। দারিদ্র্যতা দূরীকরণে এ বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে, স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। তিনি জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ড, ওভিয়াডো ঘোষণা এবং আচরণ পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক মডেলের আলোকে কর্মক্ষেত্র ও বিদ্যালয়ভিত্তিক প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকাসক্ত বা ঝুঁকিপূর্ণ তরুণদের শাস্তির পরিবর্তে পুনরুদ্ধারভিত্তিক পুনর্বাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিদ্যমান কার্যক্রমের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন ও ‘প্রতিরোধের কার্যকারিতা’ পরীক্ষা করা এখন সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। অধিদপ্তর বর্তমানে মাঠপর্যায়ের প্রতিরোধমূলক কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়নে বৈজ্ঞানিক গবেষণার ওপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণই তরুণদের সুরক্ষা দিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডা. এম এ মোহিত কামাল তরুণদের মানসিক স্বাস্থ্য গঠনে প্রতিকূল শৈশব অভিজ্ঞতা চিহ্নিত করার ওপর গুরুত্ব তুলে ধরেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান তরুণদের মাদক থেকে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদক সমস্যা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত; তাই পিপিপি মডেলে আন্তর্জাতিক কর্মসূচির পাইলটিং করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে আউস্ট-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আশরাফুল হক মাদকমুক্ত ক্যাম্পাস ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকগণ অংশ নেন।
(পিআর/এসপি/জুন ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রঙমহাল’ একটি ঢাকা থিয়েটার প্রযোজনা
- ফরিদপুরে ডিবি পুলিশের আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু
- রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় হ্রদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার
- ফরিদপুরে সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধার করলো প্রশাসন
- তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি সমন্বিত প্রতিরোধের আহ্বান
- রাজৈরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- ‘সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা’
- সোনাতলায় কৃষকের হাত-পা বেঁধে লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
- রাঙ্গামাটিতে ৭১ টিভির ১৪ বছরপূর্তি উদযাপন
- টুঙ্গিপাড়ায় ঋণে জর্জরিত প্রধান শিক্ষকের আত্মহত্যা
- গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- বন্ধুত্ব, ক্ষমতা ও ভাবমূর্তি
- রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে ৫ যুবক
- শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ভাঙন
- জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক
- সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
- মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু
- নড়াইলে প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল
- সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার
- জনবসতি এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ
- বাংলাদেশের সৃষ্টি, পুনর্গঠন ও উন্নয়ন অভিযাত্রায় আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা
- তিস্তা মহাপরিকল্পনা: উত্তরবঙ্গের অর্থনৈতিক মুক্তির নতুন দিশা
- ঢাকায় দুই দিনের সংগীত উৎসব
- ‘হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই’
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে যে বার্তা পেল নীলফামারীর সাংবাদিক মহল
- রামগরুড়ের ছানা
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
- সোনাতলায় কৃষকের হাত-পা বেঁধে লুটপাটের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
- ঘন কুয়াশায় শরীয়তপুরের দুই রুটে ফেরি বন্ধ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা’
২১ জুন ২০২৬
- তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি সমন্বিত প্রতিরোধের আহ্বান
- ‘আন্তঃসীমান্ত নদী চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘বাংলাদেশকে এভিয়েশন হাব গড়তে মাস্টার প্ল্যান জরুরি’
-1.gif)







