মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
স্টাফ রিপোর্টার : মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশন দুটি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার প্রদান করেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (যশোর)-এর ম্যানেজার মিজানুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞানভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আহ্ছানিয়া মিশনের যশোর কেন্দ্র এবং জাতীয় মাদকবিরোধী র্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার-ফেস্টুনসহ র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের এবং ঢাকায় নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।
(পিআর/এসপি/জুন ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট
- ‘গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে’
- বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
- ‘সরকার দেশকে ১ লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে’
- তাজিয়া মিছিল ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
২৬ জুন ২০২৬
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পবিত্র আশুরা আজ
- বাংলাদেশ-চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারক সই
- তাজিয়া মিছিল ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
-1.gif)







