বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
স্টাফ রিপোর্টার : পাকিস্তান বাংলাদেশে চাল, ডাল, ছোলা, সার ও ভোজ্যতেলসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকী।
সোমবার (২৯ জুন) শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে টিসিপির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের উচ্চপর্যায়ের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া এবং পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।
সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বাণিজ্য সহজীকরণ, শিল্পায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।
টিসিপির চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকী বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল, ডাল, ছোলা, সার ও ভোজ্যতেলসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী। একই সঙ্গে পাকিস্তানের বাজারে বাংলাদেশের উচ্চমানের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে জানানো হয়, সরকারি পর্যায়ে খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে বাংলাদেশের টিসিবি ও পাকিস্তানের টিসিপির মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি সই হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া যেসব পণ্য সরাসরি রপ্তানি সম্ভব নয়, সেসব ক্ষেত্রে আন্তর্জাতিক উৎস থেকে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তান সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান নীতিমালা ও আইনগত কাঠামো অনুসরণ করা হবে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম দ্রুত সক্রিয় করা, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং কৃষি ও শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
(ওএস/এএস/জুন ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান নিয়ে হাইকোর্টের রুল
- চাইনিজ মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার বাংলায়
- কার্যালয়ে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মামলা দায়ের
- ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন জাপানের
- সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আবারো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
- ‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’
- বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
- নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- পুলিশে বড় রদবদল
- ‘৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
- আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
- ইয়াহিয়া নয়, বঙ্গবন্ধুই বাংলাদেশের জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি
- পাকশী রেল ভূ-সম্পত্তি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- তাসকিন ও মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ-এসির ২৪ ক্রেতা
- ঈশ্বরদীতে ‘মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড’র উদ্বোধন ৪ জুলাই
- নড়াইল-২ আসনের এমপির ব্যক্তিগত সহকারি বরখাস্ত
- চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- ভাঙ্গায় দু'পক্ষের ১৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত কমপক্ষে ৫০
- শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ
- বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে শিক্ষক ছেলের বিরুদ্ধে থানায় মামলা
- সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সোনাতলায় ১৬ হাজার মানুষের মহাভোজ, অলৌকিক নাকি সুপরিকল্পিত, জনমনে নানা প্রশ্ন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতিকে আবারো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৯ জুন ২০২৬
- বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- পুলিশে বড় রদবদল
- ‘৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড’
-1.gif)







