অভিবাসন খাতে যৌথভাবে কাজ করতে আইসিএমপিডি ও ব্র্যাকের সমঝোতা
স্টাফ রিপোর্টার : নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতা তৈরি, অনিয়মিত অভিবাসন কমিয়ে বৈধভাবে ইউরোপে কর্মী পাঠানো এবং বিদেশফেরতদের টেকসই প্রত্যাবাসন ও পুনরেকত্রীকরণসহ অভিবাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কাজ করতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)।
ঢাকায় ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার আইসিএমপিডির উপ মহাপরিচালক সেদেফ ডেয়ারিং এবং ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আইসিএমপিডির চীফ অব স্টাফ রোমেড পারফ্ল্যার, প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমাদি, বাংলাদেশের কর্মকর্তা ফজলে করিম, ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান এবং প্রবাসবন্ধু লিমিটেড ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রধান গোলাম ফারুকসহ দুই সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে অনিরাপদ অভিবাসন কমানো এবং ইউরোপের শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের দক্ষ কর্মীদের সংযোগ তৈরিতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন আইসিএমপিডির উপ মহাপরিচালক সেদেফ ডেয়ারিং। তিনি বলেন, বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অভিবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা নিয়োগকর্তাদেনর চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি ও তাদের বৈধভাবে বিদেশে পাঠানো, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরী। আইসিএমপিডি আন্তর্জাতিকভাবে এই কাজগুলো করছে। ব্র্যাকের মতো প্রতিষ্ঠানকে নিয়ে এই কাজ আরো এগিয়ে নেওয়া সম্ভব।
ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন, বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুরেকত্রীকরণ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কাজ করে আসছে। অন্যদিকে, আইসিএমপিডি আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন নীতি ও সুশাসন উন্নয়নে সরকার ও বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে থাকে। এই অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতাকে সমন্বিত করে অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, অভিবাসনে সুশাসন, শ্রম অভিবাসন, প্রত্যাবাসন ও পুনরেকত্রীকরণ, অনিয়মিত অভিবাসন কমাতে সচেতনতা তৈরি, জনমানসে অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্যনির্ভর ধারণা গড়ে তোলা, প্রবাসী জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ও আইসিএমপিডি। এছাড়া নীতিগত সংলাপ, গবেষণা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন অংশীজনের সম্পৃক্ততার মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও মানবিক করে তোলার উদ্যোগে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান।
(পিআ/এসপি/জুন ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- আকস্মিক বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ
- ‘নিজেদের পায়ে কুড়াল মারলো সরকার’
- রাজবাড়ীতে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
- ফরিদপুর সদরে বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল, লুটপাট
- টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা
- মুকসুদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- লোহাগড়া পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা
- অভিবাসন খাতে যৌথভাবে কাজ করতে আইসিএমপিডি ও ব্র্যাকের সমঝোতা
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
- নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- লৌহজংয়ে কৃষির আধুনিকীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস সভা
- গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী মানববন্ধন
- ফুলপুর হাসপাতালে অনিয়মের কারণে ২ সেকমো বদলি
- চোর অপবাদে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
- রায় পাওয়ার পরও জমির দখল পেতে আদালতে ঘুরছেন সাবেক ব্যাংক কর্মকর্তা সামছুল কবীর
- জামালপুর পৌরসভার ৫১ কোটি ১২ লাখ টাকার বাজেট ঘোষণা
- নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক চালক আহত
- সামাজিক অবক্ষয় রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য
- বিশ্ববাজারে পাটের হারানো গৌরব ফিরে আসুক
- ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনা মোতায়েন করবে লেবানন
- ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- নির্বাচনী সহিংসতা গোষ্ঠীগত ও জমিজমার বিরোধে : আইনমন্ত্রী
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
-1.gif)







