পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার : পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ—এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।
(ওএস/এএস/জুলাই ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ
- পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে ষাট বছরের বৃদ্ধ গ্রেফতার
- ‘প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি’
- ‘পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত অপপ্রচার’
- রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
- রাজনীতি অতীত, চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল
- ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
- ‘জুলাই গণঅভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক অধ্যায়’
- আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার
- জুন মাসে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪
- গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
- ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে প্রায় দুই হাজার
- দেবীপুরে সংঘর্ষে পাকবাহিনীর ১২ জন সৈন্য নিহত হয়
- চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার
- বাংলায় আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
- এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান
- জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
- সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি
- আকস্মিক বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ
- ‘নিজেদের পায়ে কুড়াল মারলো সরকার’
- রাজবাড়ীতে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন
- ফরিদপুর সদরে বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের ঘের দখল, লুটপাট
- টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা
- টরণ্টোয় আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেনের একক সন্ধ্যা ‘আবৃত্তি আলাপন’
- পানিশূন্যতায় ভুগছেন কি না জানুন ৩০ সেকেন্ডের পরীক্ষায়
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রাজনীতি অতীত, চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল
০১ জুলাই ২০২৬
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ
- ‘প্রচলিত নিরাপত্তা নয়, ডিজিটাল সক্ষমতাই ভবিষ্যতের মূল শক্তি’
- ‘পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিত অপপ্রচার’
- পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
- জুন মাসে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪
- গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
-1.gif)







