E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ

২০২৬ জুলাই ০১ ১৬:৩২:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (১ জুলাই) ডিএমটিসিএলের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কিন্তু ঠিক কী কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই মেট্রো স্টেশন বন্ধ রাখতে ডিএমটিসিএলকে অনুরোধ জানিয়েছে, তা পোস্টে উল্লেখ করা হয়নি।

(ওএস/এএস/জুলাই ০১, ২০২৬)






পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test