ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
মোহাম্মদ সজীব, ঢাকা : ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ১২ বছর বয়সী শিশু ফাইজুর রহমান ইউশার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, পেটব্যথা নিয়ে ইউশাকে ফরিদপুর সদরে আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে অস্ত্রোপচার করেন। এ চিকিৎসায় তাদের প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়।
শিশুটির স্বজন শাহরিয়ার জানান, অস্ত্রোপচারের পর ইউশার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে বরং অবনতি হতে থাকে। পরবর্তীতে তার পেটের ভেতরে সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়ে বলে তারা জানতে পারেন। অবস্থার আরও অবনতি হলে গত শনিবার দ্রুত তাকে ঢাকার শিশু হাসপাতালে নেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, "অস্ত্রোপচারের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে ঢাকার চিকিৎসকদের পরামর্শে জানতে পারি, তার পেটের ভেতরে সংক্রমণ হয়েছে। এখনো সে শঙ্কামুক্ত নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা চাই।"
বর্তমানে ঢাকার শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ইউশার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এ মুহূর্তে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হলেও অভিযোগের বিষয়ে আরোগ্য সদন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চিকিৎসাসেবা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। তদন্তে চিকিৎসায় অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
(এস/এসপি/জুলাই ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- কামরাঙা গাছ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
- নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সেই প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন
- ইউনূস সরকারের দুর্নীতির স্বরূপ: শেখ হাসিনার সতর্কবাণীই সত্য হলো
- বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- কবি রাসেল আশেকী’র ৫০তম জন্মদিন আজ
- কমলাপুর রেল স্টেশনে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট চালু
- লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ফরিদপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ওসিসহ আহত ১৫
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
০২ জুলাই ২০২৬
- ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
- ‘নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে’
- ‘তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে’
-1.gif)







