‘গাছ ভাল থাকলে, আমরা ভাল থাকব’
স্টাফ রিপোর্টার : বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এর আগে মেলা উপলক্ষ্যে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এবং মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী।
পরে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন নিচ্ছি, আর কার্বনডাইঅক্সাইড ছাড়ছি।
গাছ ঠিক উল্টোটি করছে। আমাদের জীবনের সাথে গাছের উৎপ্রেত সম্পর্ক রয়েছে। আমরা যদি গাছকে ভাল রাখতে পারি তাহলে আমরা ভাল থাকতে পারব।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক সৌদি আরবে নিম গাছ লাগানোর প্রশংসা করে ফরিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপন করেছিলেন। যারা হজ্বে গেছেন, তারা দেখেছেন প্রচন্ড রোদ, ৪০-৫০ ডিগ্রি তাপমাত্রা তার ভেতরও নিম গাছ স্বস্তি দেয়। িএকজন পন্ডিত ব্যক্তি বলেছিলেন, যার বাড়ি নিম গাছ আছে, তার বাড়ি ডাক্তারের প্রয়োজন হয়।
গাছ ও পরিবেশের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, গাছ ও প্রকৃতি আমাদের সন্তানদের স্বাস্থ্যের সাথে জড়িত। পরিবেশের প্রত্যেকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই পৃথিবীতে জীব জন্তু যা কিছু আছে সবকিছু প্রাসঙ্গিক। আমাদের প্রাণ প্রকৃতির জন্য সেগুলো দরকার আছে। আমাদের সন্তানদের সেগুলো শিখাতে হবে। ঔষধি, ফলজ ও বনজ শিক্ষা, স্বাস্থ্য, নদী ও খাল খনন, কর্মসংস্থান, বৃক্ষরোপণ প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। শুধু গাছ লাগালে হবে না, এই গাছ রক্ষনাবেক্ষনও করতে হবে। অবহেলার কারণে যদি কোন প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা অনিষ্ট হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শাহিন কবির, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
উদ্বোধন শেষে জেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে একটি ঔষধী ও একটি ফলদ বৃক্ষ রোপন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন ধরণের চারা নিয়ে ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব স্টলে চারা প্রদর্শন ও বিক্রয় চলবে। ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
(ওএস/এএস/জুলাই ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ-প্রযুক্তি চাইলেন নৌপরিবহনমন্ত্রী
- ‘মেসি যতদিন চাইবে, ও-ই সেরা থাকবে’
- ‘আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’
- মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের সমাবেশ
- ‘ঢাকা মেডিকেল ইতিহাসের সাক্ষী’
- যুক্তরাষ্ট্রের চাপে লেবাননে অভিযান স্থগিত করল ইসরায়েল
- ‘গাছ ভাল থাকলে, আমরা ভাল থাকব’
- ‘চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে’
- বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’
- মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কাঁচা মরিচ
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- ‘ঢাকা মেডিকেল ইতিহাসের সাক্ষী’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
-1.gif)







