সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
স্টাফ রিপোর্টার : সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জন্ম ও শিক্ষাজীবন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স ও মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।
পরে ১৯৬১ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়ান।
রাজনৈতিক জীবন ও কর্ম
ছাত্রাবস্থায় ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতিতেও যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠনের প্রাথমিক পর্যায়ে ‘জাগদল’ গঠন করলে তিনি তাতে যোগ দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রতিষ্ঠাকালীন সদস্য হন এবং শুরু থেকেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।
মন্ত্রীত্ব ও সংসদ সদস্য
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মোট পাঁচবার (১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে জনপ্রতিনিধিত্ব করেছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবদুস সাত্তার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেয়াদে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এক কন্যা (নিলুফার জমির) ও দুই পুত্রের (নওশাদ জমির ও নওফল জমির) বাবা। তার স্ত্রী নূর আখতার। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।
(ওএস/এএস/জুলাই ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজধানীতে ৯৭ মিলিমিটার বর্ষণ
- ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই!!’
- ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬
- ‘নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে’
- সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
- অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা
- ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
- আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, হাতের আঙুল উড়ে গেলো যুবকের
- ভুট্টো তেহরান থেকে কাবুল না গিয়ে আকস্মিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন
- ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- জমে উঠেছে কাপ্তাই বণিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন, প্রচারণায় মুখর প্রার্থীরা
- গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি বাবর
- ‘বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই’
- গোপালগঞ্জে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রী নিহত
- আবদুল হাই শিকদারের বই ও আমার বই
- মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
- সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
- টানা বর্ষণে ধ্বসে পড়ল কালভার্ট, রাজস্থলীর কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধ্বস: দুই জেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন
- টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- ‘নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে’
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬
- আয়না থাকুক ঝকঝকে
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
১২ জুলাই ২০২৬
- রাজধানীতে ৯৭ মিলিমিটার বর্ষণ
- সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬
- সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
-1.gif)







