‘রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনের সময় চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন তারা।
প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব সংকটে পড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বিনোদনকেন্দ্র হিসেবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ লক্ষ্যে খুব শিগ্গিরই একটি বিশেষজ্ঞ দল পরিদর্শনে এসে প্রয়োজনীয় সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া করা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা কী, এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি জানান, রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে নিরাপদে মাংস সংরক্ষণ ও বাজারজাত করা সম্ভব হয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘অল্প সময়ের মধ্যেই নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও চলমান রয়েছে।’
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুলাই ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না’
- সোনার দাম কমলো
- এনসিপিকে ‘জামায়াতের গিলে ফেলা’ সংগঠন আখ্যা দিয়ে রাশেদের পাল্টা জবাব
- ‘রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
- ‘আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
- নতুন আঙিকে যাত্রা শুরু করলো নকিব উদ্দিন হাসপাতাল
- ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনার কথা জানালেন ইনফ্যান্তিনো
- কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে তাঁতী দল নেতা আফসার উদ্দিন
- দাউদকান্দিতে মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি স্পীডবোটকে আক্রমণ করে
- পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
- কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
- কাশিয়ানীতে আগুনে দোকান পুড়ে ছাই
- কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
- ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ করে নদীতে অবমুক্ত
- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি
- গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
- কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা
- শ্রেণিকক্ষে হাঁটু পানি, ৪ দিন বন্ধ পড়াশোনা
- ২০২৬ সালের প্রথমার্ধে বিমা দাবি নিষ্পত্তিতে ৩৪.৩ শতাংশ প্রবৃদ্ধি গার্ডিয়ানের
- তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন
- ভারী বৃষ্টিতে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- নড়াইলে সুবর্ণা ঠাকুর এমপিকে সংবর্ধনা
- কপোতাক্ষ নদে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ‘কোনো বক্তব্য নেই’
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- আয়না থাকুক ঝকঝকে
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
১৩ জুলাই ২০২৬
- ‘রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে’
- ‘আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’
-1.gif)







