‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার রাতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও নাট্যনির্দেশক শফিক বাবু। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক সাজেদা পারভীন সাজু, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক আহমেদ রাসেল এবং সাংবাদিক ওয়ারেছুন্নবী খন্দকার।
শিক্ষাবিদ অধ্যাপক ড. জি. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ, গণতন্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জনমত গড়ে তুলতে গত ১৮ মাস ধরে ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল।
‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’-এর ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: মানিক লাল ঘোষ (সাংবাদিক ও কলামিস্ট), সদস্য সচিব: শফিক বাবু (সাংবাদিক ও নাট্যনির্দেশক), যুগ্ম আহ্বায়ক: সাজেদা পারভীন সাজু (সাংবাদিক), আহমেদ রাসেল (সাংবাদিক, যুক্তরাষ্ট্র) এবং ওয়ারেছুন্নবী খন্দকার (সাংবাদিক)।
সদস্যবৃন্দ: মুজতবা আহমেদ মুরশেদ (কবি ও কথাসাহিত্যিক), আব্দুল মতিন ভূঁইয়া (আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), ঝর্ণা মনি (সাংবাদিক ও কবি), খোন্দকার তারেক রায়হান (সাংবাদিক, যুক্তরাজ্য), জহিরুল ইসলাম (সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র), এইচ. এম. দুলাল (সাংবাদিক), এস. এম. কামরুজ্জামান সাগর (নাট্যনির্মাতা ও কলামিস্ট), সাজ্জাদ হোসেন (সাংবাদিক), দীপান্বিতা রায় মার্টিন (সাংবাদিক ও অভিনেত্রী), জুনায়েদ শাহরিয়ার (সাংবাদিক), আশরাফ কবির (অভিনেতা), বদরুল হাসান লিটন (সাংবাদিক), ইমরানুল আজিম চৌধুরী ইমু (সাংবাদিক), মো. জালাল উদ্দীন (সাংবাদিক, নাটোর), মো. জহির উদ্দিন (সাংবাদিক, লক্ষ্মীপুর), জাকির হোসেন (সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী, চট্টগ্রাম), হায়দার হোসেন (সাংবাদিক), ফারুক রহমান (সাংবাদিক, সাতক্ষীরা), সিরাজুল ইসলাম রাজ (সাংবাদিক), জুয়েল রাজ (সাংবাদিক, যুক্তরাজ্য), সেলিনা আকতার জোছনা (সাংবাদিক, যুক্তরাজ্য), আতাহার হাওলাদার (সাংবাদিক), তুলনা আফরিন (সাংবাদিক), হাসনাত শাহীন (সাংবাদিক), এস. কে. সৌরভ (সাংবাদিক), মো. মালেক শেখ (সাংবাদিক, ময়মনসিংহ), মাসুদ রানা (সাংবাদিক), এস. এম. মাহমুদুল হাসান নিবিড় (সাংবাদিক), রেজাউল করিম বকুল (সাংবাদিক, ফরিদপুর), তমাল মাহাবুব (অভিনেতা), মোহাম্মদ সেলিম (সাংবাদিক), অধরা নিহারিকা (অভিনেত্রী), আরিফুর রহমান আরিফ (সাংবাদিক, যুক্তরাষ্ট্র), আনসারুল হক আনসার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম), আল আমিন (সাংবাদিক, মেহেরপুর), মুক্তি শেখ (গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী), জুবাল চন্দ্র শীল পলাশ (সাংবাদিক), জিল্লুর রাসেল (সাংবাদিক, ফরিদপুর) এবং মুন্সি দেলোয়ার হোসেন (সাংবাদিক)।
(পিআর/এসপি/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
- মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
- বানভাসিদের জন্য গাইবেন রুনা লায়লা
- ‘শিশু-তরুণ হত্যার দায় থেকে শেখ হাসিনার ক্ষমা নেই’
- ‘দেশে দুর্নীতির জয়জয়কার চলছে’
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
-1.gif)







