হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
স্টাফ রিপোরটার : আজ শনিবার সকালে ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।
সভায় বক্তারা গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূতি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে কথিত অর্থপাচারের মামলায় গত ১২ জুলাই ২০২৬ রাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশ কিছুকাল যাবৎ উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি নির্মাণের বিরোধিতা করে এসেছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে। সরকার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য এবং তা গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থী। উল্লেখ্য যে, হরিদাস চন্দ্র তরুনী মন্দিরে দেব-দেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ নানান জনকল্যাণমূলক প্রতিষ্ঠানাদি স্থাপনের মাধ্যমে মানবিক কাজের সাথে জড়িত ছিলেন। সভায় বক্তারা অনতিবিলম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের আশু মুক্তির দাবি জানিয়েছে।
বক্তব্যে আরো উল্লেখ করা হয় যে, নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের সকল সম্প্রদায় সমান অধিকার ভোগ করবে, কারো প্রতি বৈষম্য করা হবেনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্বাচন পরবর্তী চারমাসে পত্রপত্রিকায় প্রকাশিত প্রায় প্রায় দুইশোটি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে যার মধ্যে হত্যা, ধর্ষণ, মন্দিরে হামলা, আদিবাসীদের উপর হামলা, কথিত ধর্ম অবমাননার নামে গ্রেপ্তারসহ অন্যান্য হিংসাত্বক ঘটনা ঘটেছে। যার কোনটিরই দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতাই আনা হয়নি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. সুব্রত চৌধুরী, মনীন্দ্র কুমার নাথ, অজয় চক্রবর্তী, রবীন্দ্রনাথ বসু, হেমন্ত আই কোরাইড়া, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাস, মঞ্জু রানী প্রামানিক, সজীব সরকার, এ্যাডভোকেট মিন্টু দাস, নির্মল চন্দ্র, মনোরঞ্জন রায়, পার্বতী রানী দাস, স্মরণ সাহা প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা হলেন মিলন কান্তি দত্ত, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, প্রদীপ দাস, রমেন মণ্ডল, এ্যাড. দিপংকর ঘোষ, সুখেন্দু শেখর বদ্য, ব্রজ গোপাল দেবনাথ, এ্যাড. কিশোর কুমার রায় চৌধুরী পিন্টু, প্রাণতোষ আচার্য্য শিবু, এ্যাড. অপূর্ব ভট্টাচার্য্য, এ্যাড. তপু গোপাল ঘোষ, সুবীর চক্রবর্তী, বিপ্লব দে, উজ্জ্বল দত্ত, এ্যাড. তপন কুমার চক্রবর্তী, তাপস কুণ্ড, গিরিধারি সাহা, মি. থিওফিল রোজারিও, মি. ভিক্টর রে, বিশ্বম্ভর কুমার নাথ, লক্ষীকান্ত কর্মকার, অমল কৃষ্ণ সাহা প্রমুখ।
(পিআর/এসপি/জুলাই ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩
- উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘শিশু-নারীর কল্যাণে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান’
-1.gif)







