E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত

২০২৬ জুলাই ২৩ ১৩:০১:৩৩
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত

স্টাফ রিপোর্টার : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)













পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test