E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই’

২০২৬ জুলাই ২৩ ১৪:০৩:২৯
‘দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার : আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত থেকে কেবল বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনের নিজ দপ্তরে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়। সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

এই নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে।

কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)













পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test