৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, দেশে চলতি বছরের প্রথম ছয় মাসে (১ জানুয়ারি থেকে ৩০ জুন) ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সময়ে দেশে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন ২৬১ জন মানুষ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, দেশের বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রে তারা এই তথ্য পেয়েছে।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য দেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। তিনি বলেন, গত ৬ মাসে ৪০টি ঘটনায় হত্যার শিকার হয়েছেন ৪৪ জন। নারী নির্যাতন, ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচটি। ধর্মীয় উপাসনালয় হামলা, ভাঙচুর, লুটপাটের ৬২টি ঘটনা ঘটেছে। উপাসনালয়ের জমি দখলের ঘটনা ১৫টি। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ৪৭টি। অপহরণ, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনা ১০টি। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ৯টি। জোরপূর্বক দখলের ঘটনা ২১টি। অন্যান্য ঘটনা ছয়টি।
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জরুরি পদক্ষেপের পাশাপাশি আট দফা দাবি জানায় ঐক্য পরিষদ।
জরুরি পদক্ষেপ বিষয়ে বলা হয়, উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য, গুজব ছড়ানোকে বিশেষ ক্ষমতা আইনে ‘ক্ষতিকর কাজ’ গণ্য করে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। জড়িত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করতে তবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের ‘অধিকতর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী’ হিসেবে বিবেচনা করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করতে হবে।
৮ দফা দাবির মধ্যে আছে—‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করা। জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা। অর্পিত সম্পত্তি আইনের আমলাতান্ত্রিক জটিলতা দূর করে রায় অনুযায়ী প্রকৃত মালিকদের জমি দ্রুত ফেরত দেওয়া। সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণ করা (সংখ্যালঘুদের সরাসরি ভোটে)। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন। দুর্গাপূজায় ৩ দিন, প্রবারণা পূর্ণিমায় ১ দিন ও ইস্টার সানডেতে ১ দিন সরকারি ছুটি দেওয়া।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রঞ্জন কর্মকার বলেন, একটি অস্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ তাঁদের চাওয়া। সাম্প্রদায়িক কোনো শক্তির কারণে ধর্মীয় অনুভূতি আঘাত পাক, সেটা তাঁরা চান না।
সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত সরকার করবে, সেই আশা প্রকাশ করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। প্রতিনিয়ত আন্দোলন করতে আমাদের ভালো লাগে না। কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা যদি এভাবে চলতে থাকে, তাহলে বড় কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব। আমরা দেখতে চাই, সরকার সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। সরকারের ওপর সেই আস্থা আমাদের আছে।’
গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালীমন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূর্তি নির্মাণ করতে যেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে শেষ পর্যন্ত কথিত অর্থপাচারের মামলায় গত ১২ জুলাই ২০২৬ রাতে গ্রেফতারের উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বেশ কিছুকাল যাবৎ যে উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি নির্মাণের বিরোধিতা করে এসেছে, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য এবং তা গণতন্ত্র, আইনের শাসন ও ধর্মীয় স্বাধীনতার নির্লজ্জতম পরিপন্থী। এহেন গ্রেফতারের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন করেছে যা গোটা জাতির জন্যে দুর্ভাগ্যজনক। সংবাদ সম্মেলন থেকে অনতিলিম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের আশু মুক্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়, হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারই না প্রকারান্তরে নির্মাণাধীন রামমূর্তি পূর্ণাঙ্গ রূপদানে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি তাই হয়, তাহলে এটি হবে নিঃসন্দেহে সনাতনী সম্প্রদায়ের সাংবিধানিক ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, যা কোনভাবেই কাম্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে বছর দুয়েক আগে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরও মুক্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়তশাসিত এমনকি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে শিক্ষকদের গণহারে এবং নির্বিচারে ছাঁটাই এবং চাকুরীচ্যুত করা হয়। দুঃখের সাথে বলা হয়, বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলেও আজ অব্দি এর কোন প্রতিকার দৃশ্যমান নয়|
সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যতম সভাপতি মি. নির্মল রোজারিও; সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, ভিক্ষু সুনন্দপ্রিয়, হীরেন্দ্রনাথ সমাজদার হীরু; যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ বসু; সাংগঠনিক সম্পাদক দিপংকর ঘোষ, পদ্মাবতী দেবী; যুব বিষয়ক সহ-সম্পাদক বলরাম বাহাদুর; সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অর্জুন বৈদ্য; ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল প্রমুখ।
(পিআর/এসপি/জুলাই ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- প্রধানমন্ত্রীর হাত ধরে কাপ্তাইয়ে যাত্রা করবে ‘এসডিজি ভিলেজ’
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
- সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভায় ডিআইজি
- দুই নেতার নেতৃত্বে শুরু ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনের কাজ
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল
- এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’
- ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
- ‘সিইআইজেডে অবকাঠামোসহ ১ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হবে’
- ভরিতে সোনার দাম বাড়লো ২২১৬ টাকা
- ‘মিথ্যা বলবেন না’
- সংঘাত কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
২৭ জুলাই ২০২৬
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন’
-1.gif)








