‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
স্টাফ রিপোর্টার : টেকসই, গতিশীল, দায়িত্বশীল ও সর্বোচ্চ স্বাধীনতা উপভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, গণমাধ্যমকে একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এনে এর সুরক্ষায় সরকার বিজনেসের মতো টেকসই পদক্ষেপ নিতে চায়।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইনে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংবাদপত্র শিল্পে বিনিয়োগ ও মুনাফার প্রশ্ন অবধারিতভাবেই জড়িয়ে আছে।
কারণ উদ্যোক্তা মুনাফা নিশ্চিত করতে না পারলে শিল্প টিকবে না এবং সংবাদকর্মীদের অধিকারও সুরক্ষিত হবে না। তবে মুনাফার পাশাপাশি জবাবদিহিতা ও দায়বদ্ধতাও থাকতে হবে।
গণমাধ্যম ব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, আমাদের মিডিয়া ইকোসিস্টেমে ডিজিটাল প্ল্যাটফর্ম, টেক জায়ান্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত হয়ে পরিবেশকে জটিল করেছে। এখন মূল লড়াইটা সরকার বনাম সাংবাদিকের নয়; বরং লড়াইটি অপতথ্য বনাম সঠিক তথ্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সাংবাদিকতার নিরাপত্তা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল বলেন, গণতন্ত্র কেবল ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকের নির্ভয়ে সত্য জানার অধিকার রক্ষার ওপরই এর স্থায়িত্ব নির্ভর করে। গত দেড় দশকে রাজনৈতিক চাপ, ডিজিটাল আইনের প্রয়োগ ও নজরদারির কারণে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের শত্রু বা সরকারের মুখপত্র না ভেবে গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের গঠনমূলক অংশীদার হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এজন্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সম্পাদকীয় পূর্ণ স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার পাশাপাশি ভুয়া তথ্য ও অপতথ্য রোধে জাতীয় পর্যায়ে সুসংহত পদক্ষেপ নিতে হবে।
সেমিনারে অনেকের মধ্যে আরও বক্তব্য দেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চল, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদুল হক, স্টার টেলিভিশনের সিইও মোকসেদুল করিম বাবু, সাংবাদিক মারুফ কামাল খান সোহেল এবং ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘টেকসই গণমাধ্যম গড়তে আমরা বদ্ধপরিকর’
- ‘শেখ হাসিনা দেশে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক’
- জামায়াতের আয়োজনে জাতীয় আলেম সম্মেলন শনিবার
- জামালপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন
- কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- নারী দলের জন্য বিদেশি কোচ খুঁজছে বিসিবি
- ফরিদপুরে বিএনপি নেতার সেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিপক্ষের
- বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত
- মেজর জেনারেল জিয়া তার অফিস কম্পাউন্ডে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন,‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’
- যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ
- সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
- ‘ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে’
- ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট
- ‘পাকিস্তান টিকে না থাকলে মুসলমানদের ধর্ম, কৃষ্টি, তাহজীব-তমদ্দুন, ইজ্জত কিছুই রক্ষা হবে না’
- নড়াইলে গৃহবধূ সুরাইয়া হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি
- সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১
- মাছ মারার অপবাদে স্কুলছাত্রকে মারধর করলেন জামায়াত কর্মী
- রাজবাড়ীতে র্যাবের অভিযানে সাবমেরিন গান ও পিস্তলসহ দুইজন গ্রেফতার
- গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডা চুক্তি স্বাক্ষর
- বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
- গোপালগঞ্জে আ.লীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে বিজয়ী নওগাঁ
- বরগুনায় ১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫
- ঢাকা-চাঁদপুর নৌরুটে অব্যবস্থাপনা ও দুর্বল সেবায় ধুঁকছে লঞ্চ ব্যবসা
- ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
- শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- ‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- ফরিদপুরে বিএনপি নেতার সেই মামলাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত দাবি প্রতিপক্ষের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত
- ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








