E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

২০২৬ আগস্ট ০৮ ১২:৩৫:৩৪
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ২৬তমম অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ৭৩। বায়ুর এই মানকে ‘মাঝারি বা সহনীয়’ বলে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। এরপরই রয়েছে দোহা, জোহানেসবার্গ, দুবাইয়ের মতো শহরগুলো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test