নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মোহাম্মদ সজীব, ঢাকা : গত ২২ জুলাই ২০২৬ চলতি বছরে মেকানিক সুপারভাইজার থেকে, ট্রান্সপোর্ট অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন শুরু করেন আগারগাঁও অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স (এনআইএনএস) হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলাম। অভিযোগ রয়েছে, উপর মহলের ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে ওঠেন ট্রান্সপোর্ট অফিসার শরিফুল ইসলাম। এ নিয়ে অনেকে ক্ষুব্ধ হলেও ভয়ে মুখ খোলেন না কেউ।
অভিযোগ রয়েছে, শরিফুল ইসলাম নামমাত্র মেরামত দেখিয়ে তিনি হাতিয়ে নেন লাখ লাখ টাকা। নিয়োগ-বাণিজ্য, আউটসোর্সিং নিয়োগ ও ডিউটি পরিবর্তন বাণিজ্য, অ্যাম্বুলেন্স বাণিজ্য আসবা পত্র মেরামত বাণিজ্য পানির ফিল্টার মেরামত বাণিজ্য সিসিটিভি ও ফায়ার এলার্ম বাণিজ্য, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, ময়লা ব্যবস্থাপনা ঘিরে অনিয়মসহ নানা ধরনের দুর্নীতি ও তদবির-বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের দায়িত্বশীল পদে থেকেও তিনি নিয়মিত অফিস না করে বিভিন্ন মহলে সচিবালয়ে তদবির বানিজ্য ও ব্যক্তিগত ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন।
নিউরোসায়েন্স আরেক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিনি অফিসে আসেন কিন্তু বেশিরভাগ সময় তিনি বাহিরের কাজ নিয়ে ব্যাস্ত থাকেন, সচিবালয়ে বেশি যাওয়া আসা করেন বলেও জানান তিনি।
হাসপাতালসংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা যায়, শরিফুল ইসলামের প্রভাব ও দাপটের কারণে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না।বিভিন্ন নিয়োগ ও ক্রয়-সংক্রান্ত কাজে তার প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে। হাসপাতালের পরিবহন ও সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে সুবিধা নেওয়ারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সময় সাবেক মন্ত্রীর সাথে সক্ষমতা গড়ে আধিপত্য ও বিশাল নেটওয়ার্ক তৈরি করেন শরিফুল ইসলাম।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে একজন কর্মচারীর বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার কেউ নেই। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান অনেকেই।
বর্তমানে তার নিজস্ব ২ টি এম্বুলেন্স রয়েছে যেটি বেসরকারি কোম্পানির নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে কথা হয় এম্বুলেন্স চালক পলাশের সাথে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরিফুল ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ৩১৮ নাম্বার কক্ষ থেকে পালিয়ে যায় কর্মকর্তা শরিফুল ইসলাম, এবং একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
(এমএস/এএস/আগস্ট ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ আগস্ট ২০২৬
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’
-1.gif)








