E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকায় মৃদু ভূমিকম্প

২০২৬ আগস্ট ১৭ ১৪:০৩:২৮
ঢাকায় মৃদু ভূমিকম্প

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা হলো ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অনুভূত এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত বছর বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। ঘটে হতাহতের ঘটনাও। সে সময় বিভিন্ন সভা-সেমিনারে ভূমিকম্প বিশেষজ্ঞ বলেছেন, টেকটোনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৬)











পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test