‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
স্টাফ রিপোর্টার : নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ১৩টি রুটে ১৪টি ‘পিংক বাস’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুট বাড়ানো হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা শুধু তাদের চলাচলের সুবিধা নয়, দেশের অর্থনীতি ও পরিবার পরিচালনায় নারীদের গুরুত্বপূর্ণ অবদান নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। বাসে ওঠা, যাতায়াত ও নামার প্রতিটি ধাপে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩টি রুটে ১৪টি নতুন বাস চালু করা হচ্ছে। ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলবে। ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রুটের পরিধিও আরও সম্প্রসারণ করা হবে।
শেখ রবিউল আলম বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০০টি ইলেকট্রিক বাস সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস সম্পূর্ণভাবে নারীদের জন্য সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, নারীরা কোনো অংশেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই। রাষ্ট্রীয় কাজে নারীদের যোগ্যতা ও সক্ষমতা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে ‘পিংক বাস’ সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, বিআরটিসি বর্তমানে লোকসানে নেই, ব্রেক-ইভেন অবস্থায় পরিচালিত হচ্ছে। তবে রুট পারমিট ও ব্যবস্থাপনায় বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে রুট ব্যবস্থাপনাকে আরও যৌক্তিক ও সুশৃঙ্খল করার কাজ চলছে।
নারীদের বিশেষ বাসসেবা টেকসই করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে অনেক উদ্যোগ অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে। তবে এই বিশেষ বাসসেবা যেন দীর্ঘমেয়াদি, মানসম্মত ও টেকসই হয় এবং ধীরে ধীরে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
বক্তব্যের শেষে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আহ্বান করে নারী-বান্ধব বিশেষ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেখ রবিউল আলম।
(ওএস/এএস/আগস্ট ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
- ‘চীনের প্রযুক্তি সহযোগিতা বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে কাজে লাগানো হবে’
- কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের রায় যেকোনো দিন
- মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
-1.gif)








