রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. তৌফিক-উর-রহমান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া গতিশীল করতে বাংলাদেশের পক্ষ থকে আহ্বান জানানো হয় রাষ্ট্রদূতকে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজি তৌফিক-উর-রহমানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়, ১৫ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে ভুল পরিসংখ্যানের ভিত্তিতে তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়েও ভুল তথ্য ছিল বলে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
ডিজি মো. তৌফিক-উর-রহমান মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও গতিশীল করতে অনুরোধ করেন। এ প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং পরে ২০১৭ আগত নতুন রোহিঙ্গা সদস্যের বিষয়টিও বিবেচনা করতে অনুরোধ জানান তিনি।
বাংলাদেশে রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া চলমান এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য দ্রুত মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বৈঠকে এ বিষয়েও বলা হয়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়। কারণ তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক স্বীকৃত ছিল।
মিয়ানমারের রাষ্ট্রদূত দ্রুত বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বাস দেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমার সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত প্রত্যাবাসন।
(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা
- মুক্তিবাহিনী কুড়িগ্রামে পাকহানাদার বাহিনীর চিলমারী ঘাঁটি আক্রমণ করে
- কাপ্তাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের অজগর বনে অবমুক্ত
- বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
- লৌহজংয়ের মালির অংক বাজারে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
- সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক গাজী সাময়িক বরখাস্ত
- রাঙামাটিতে ঘাতকের আত্মসমর্পণ ও নেপথ্য ইন্ধন খুঁজছে পুলিশ
- বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য
- প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার
- কাশিয়ানীতে মৎস্য পক্ষের সামপনী
- দিনাজপুরে বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিফা মনির
- ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
- সোনাতলায় আইনশৃঙ্খলা সভা: যানজট-মাদক নিয়ে উদ্বেগ, সমাধানে গুরুত্বারোপ
- গোপালগঞ্জে ডাম্প ট্রাক- বাসের সংঘর্ষে নিহত ৩
- উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
- মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে সাবেক ছাত্রদল নেতার মহড়া
- প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান
- স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তির সংবাদ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট' ও 'ওয়েলবিং' শীর্ষক সেশন
- গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
- পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত
- ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








