মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল হলো। নতুন করে শপথ নেওয়া চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে। একই সঙ্গে আরো একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান তিনি।
নতুন চার পূর্ণমন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
নতুন দুই প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
কে কোন দায়িত্ব পাচ্ছেন
রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে। এতদিন তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে। বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। পরে তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন দুজন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী সমমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দায়িত্ব পালন করছেন।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন খলিলুর রহমান।
মন্ত্রিসভায় প্রথম বড় পরিবর্তন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করে যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন। পরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানও পদত্যাগ করেন।
সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হয়। এসব শূন্যতা ও দায়িত্ব পুনর্বণ্টনের প্রেক্ষাপটে এবার মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল হতে যাচ্ছে।
নতুন ছয় সদস্যের দায়িত্ব বণ্টনের পাশাপাশি আফরোজা খানমের দফতর পরিবর্তন এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মধ্য দিয়ে মন্ত্রিসভায় এই পরিবর্তন আসছে।
(ওএস/এএস/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি’
- মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
- রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
- ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের ওপর হামলা, ৯ দিন পর চিকিৎসাধীন রকিবের মৃত্যু
- পশ্চিম সুন্দরবনে কমছেনা বন অপরাধ
- পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
- সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
- নকশায় আবাসিক, বাস্তবে দোকান-গোডাউন: সিডিএর নোটিশের পরও চলছে বাণিজ্য
- রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা
- ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাশিয়ার এসএমআর-ভিত্তিক ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত
- কালিগঞ্জের ফতেপুরে রজকদের জমি দখলে একের পর এক মামলা গ্রাম পুলিশ সাইফুলের
- কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, কাটছে না ধোঁয়াশা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা
- ‘অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে’
- অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
- ডলারের দাম আরও কমেছে
- ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়’
- রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ
- সুন্দরবনে মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়
- দিনাজপুরে নদীতে ডুবে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ৪ সহপাঠী আটক
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








