‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে। জনগণ ভোট দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
রবিবার (২৩ আগস্ট) দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ নয়, সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে। সরকারের কার্যক্রম জনগণের কাছে নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। একইসঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করা এবং জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির গৌরবের বিষয়গুলো সংরক্ষণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বর্তমান সময়কে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বার্থে সর্বাত্মকভাবে কাজ করছে। দায়িত্ব পালনে ভুলত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে দৃঢ় থাকতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
গণমাধ্যমকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় নানা ধরনের নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের তথ্য জনগণের সামনে তুলে ধরেছে। জুলাই আন্দোলনের সময়ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়মের মধ্যে পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক ভূমিকা রয়েছে। তবে সেটি কোনোভাবেই এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যাতে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। বরং সহযোগিতার পরিবেশ তৈরি করে সংবাদমাধ্যমকে এগিয়ে নিতে হবে।
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিচার বিভাগ, রাজনীতি, বিভিন্ন আইনগত প্রতিষ্ঠান ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। একইসঙ্গে পুরোনো সমস্যার সমাধানের পাশাপাশি কার্যকর নতুন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সামাজিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দালিব রহমান বলেন, কোনো সিদ্ধান্তের কারণে যাতে অন্যায় বা বৈষম্যের সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, সরকারি কাজ পরিচালনায় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি। রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরা এবং জনগণের স্বার্থ সুরক্ষায় কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- টেস্ট র্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’
- গাজায় কবর দেওয়ার জায়গার সংকট
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
- বিনামূল্যে বস্তিবাসীর চক্ষু চিকিৎসা, উদ্বোধন করলেন ডা. জুবাইদা
- কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাকসেনাদের জগন্নাথ দিঘী ঘাঁটি আক্রমণ করে
- মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু
- গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা
- চাটমোহর সরকারি হাইস্কুলে অভিভাবক সমাবেশ
- সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৩ আগস্ট ২০২৬
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
- কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
-1.gif)








