কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক -২০২৬’ এ ভূষিত হয়েছেন। আজ রবিবার বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টে ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান কবি মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করেন।
উল্লেখ্য যে, ভিন্নমাত্রা লেখক সম্মেলন ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ১৫ আগস্ট (শনিবার) বাংলা একাডেমির কবি আল মাহমুদ মিলনায়তনে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা প্রকাশনীর উপদেষ্টা লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোক ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত।
প্রধান অতিথি ছিলেন ঢাকা স্পেশালাইস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম। এই অনুষ্ঠানে বর্ষসেরা লেখক ও শ্রেষ্ঠ সাহিত্য সংগঠক হিসেবে লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ‘কবি আল মুজাহিদী স্মৃতিপদক ২০২৬‘ আনুষ্ঠানিকভাবে প্রদান করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত লায়ন মোঃ গনি মিয়া বাবুল অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কাজেই আজ ২৩ আগস্ট (রবিবার) তাঁকে উক্ত সম্মাননা পদক প্রদান করা হয়।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৮০’র দশক থেকে জাতীয় সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে কবিতা, ছড়া, প্রবন্ধ ও কলাম লিখে ইতিমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর বিধ্বস্ত বকুলতলা, নীলজলে প্রেম, একটি বক্তৃতার পংক্তিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই উল্লেখযোগ্য।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ঔরসে ও মহীয়সী নারী আয়েশা খাতুন এর গর্ভের গৌরবান্বিত সন্তান তিনি। তাঁর নিজ এলাকায় তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুলকলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায় তার রয়েছে বিশেষ অবদান।
তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে তিনি ১৯৯৩ সাল থেকে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হয়েছেন। তিনি এই সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, স্থায়ী পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময়ে প্রশংসার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নিরাপদ নিউজের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্মমহাসচিব হিসেবে তিনি দীর্ঘদিন যাবত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন। তিনি কবি সংসদ বাংলাদেশ-এর সাথে প্রায় ২৬ বছর যাবত নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালে দ্বিতীয় বারেরমতো কবিসংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি সমাজসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো- এমজেএফ সম্মাননা পদকসহ শ্রেষ্ঠ সংগঠক হিসেবে দুই শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। শিক্ষা বিস্তারে তার রয়েছে বিশেষ অবদান। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করার পাশাপাশি অসহায় মানুষের সহায়তায় তিনি নিরলসভাবে কাজ করে আসছেন।
তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
(পিআর/এসপি/আগস্ট ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
২৩ আগস্ট ২০২৬
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া-খালেদার পথেই এগোতে চাই’
- বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
- কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
-1.gif)








