পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
স্টাফ রিপোর্টার : পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, মূলত ছিল সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভায় নতুন যারা এসেছেন, তাদের উনি স্বাগত জানিয়েছেন। বিশেষত মন্ত্রীর (ড. আবদুল মঈন খান) সঙ্গে ওনাদের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সুবাদে উনার আসা।
তিনি বলেন, আমাদের সরকার, সরকারের পলিসি এবং আমাদের ইশতেহারে যে বিষয়গুলো ছিল, সেগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ৬ মাসে কতদূর নোটিশ করেছি, অগ্রগতি কী, এ বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখানে ওয়াটার সাপ্লাই (পানি সরবরাহ), ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা), রিনিউয়েবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পিপিপি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বিনিয়োগ করতে পারে আলোচনা হয়েছে।
সেই বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত অফিশিয়ালি নোটিশ করবে বলে জানান রাষ্ট্রদূত।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে, তা যেন আরও গভীর হয় এবং সামনের দিনে যেন সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হয়েছেন।
তিনি বলেন, সামনের দিনে দুদেশের সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিনিউয়েবল এনার্জিগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে পরবর্তী সময়ে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে আমাদের অফিশিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতে কী ধরনের বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, রিনিউয়েবল এনার্জি, এটি ওয়েস্ট টু এনার্জি হতে পারে।
তিনি বলেন, আমাদের প্রচুর ময়লা-আবর্জনা প্রত্যেক সিটি করপোরেশনেই তো ডাম্পিং অবস্থায় আছে। এরই মধ্যে উত্তর সিটিতে চায়নার একটি কোম্পানির সঙ্গে আমরা চুক্তি করেছি, তারা আগামী ১৮-২০ মাসের মধ্যেই সেখানে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ময়লা-আবর্জনা থেকে, মানে ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে জাতীয় গ্রিডে দেবে। সেই কাজ চলমান আছে।
দুদেশের বাণিজ্য চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, না, এসব বিষয়ের তো আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক নেই। এগুলো তো পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। আমরা লোকাল গভর্নমেন্ট বিষয়েই মূলত আলোচনা করেছি।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








