ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
স্টাফ রিপোর্টার : উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে এ আয়োজন করা হয়। এফএইচ বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। টেকসই ও জনগণকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্ব জোরদারের বিষয়টি দাতা ও উন্নয়ন সহযোগীদের বক্তব্যে উঠে আসে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মাদ জকরিয়া। বিশেষ অতিথি এনজিও ব্যুরোর যুগ্মসচিব ড. কে এম মামুন উজ্জামানসহ এফএইচের
এশিয়ার আঞ্চলিক পরিচালক রোমেল ফুয়ের্তে ও কান্ট্রি ডিরেক্টর বুলি হাগিদক উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, এনজিও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এফএইচ অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন নেতৃত্ব ও কর্মকর্তাবৃন্দ, এবং অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফোরামে অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতি, চলমান কার্যক্রম, অংশীদারিত্বের নতুন সুযোগ, স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পরিবর্তন সৃষ্টির কৌশল, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনায় নিজ নিজ অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রমের প্রভাব সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এফএইচের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন,"পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বই বাংলাদেশে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনগণকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করার মূল চাবিকাঠি।"
এছাড়াও এফএইচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার চলমান কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি স্থানীয় অংশীদার, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়। উপস্থিত দাতা ও উন্নয়ন সহযোগীরা এফএইচ অ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এফএইচ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে; এ ধরনের অংশীদারিত্বমূলক প্ল্যাটফর্ম উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দুয়ার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(পিআর/এসপি/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের পর স্কুলে ফিরল কেয়া–আয়শা, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের
- নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- গণমাধ্যম কর্মীদের জন্য ৫০% ছাড়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি নিচ্ছে স্টেট ইউনিভার্সিটি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২৪ আগস্ট ২০২৬
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
-1.gif)








