‘রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলার রায় আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার জন্য দায়বদ্ধতা নির্ধারণে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে।
বৈঠকে হুমায়ুন কবির রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে এবং এর একটি ব্যাপক ও টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও গাম্বিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় সক্রিয় রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রচেষ্টা এগিয়ে নিতে দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ হবে।
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- ‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’
- শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
-1.gif)








