জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
স্টাফ রিপোর্টার : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে পুলিশের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
শোভাযাত্রার রুট নির্ধারণ করা হয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।
ডিএমপি জানিয়েছে, শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। উচ্চস্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুকদের শুরুতেই এতে মিলিত হতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
তিনি আরো জানান, নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না। রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে বলা হয়েছে।
এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়েছে।
তিনি জানান, শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। জন্মাষ্টমীর শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চালক-শ্রমিকের নিরাপত্তা দাবি
- ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
- রামায়ন ও কবি গানে মানুষের হৃদয়ে জয় করেছে মৃনাল সরকার
- বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
- নবগঙ্গায় নৌকাডুবি, তিন দিন পর মিললো জেলের মরদেহ
- পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
- ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে রাশিয়া
- ‘আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে’
- দেশে ফিরেছেন মির্জা আব্বাস
- ২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- ‘ছেলেদের সাত খুন মাফ, মেয়েদের এক ভুলেই সর্বনাশ’
- বাড়লো সোনা-রুপার দাম
- চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফার্নান্দেজ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে
- ‘গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
- ১১ জন রাজাকার রাইফেল ও গুলিসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- কাপ্তাইয়ে পৃথক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২
- বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যার চেষ্টা ফরিদপুরে
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- জীবন তো বহমান স্রোত
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
০৩ সেপ্টেম্বর ২০২৬
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
- জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
- ২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- ‘গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
-1.gif)








