‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
স্টাফ রিপোর্টার : ভারতের সঙ্গে আগের সরকারের করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সফলভাবে শেষ হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, “আগের সরকারের সময়ে করা বিভিন্ন অনৈতিক ও দেশের স্বার্থবিরোধী চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। বিএনপি সরকারের নীতি হলো: সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ সুরক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।”
ভারতের ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, “একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিত ছিল। তাকে আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক।”
চিফ হুইপ বলেন, “বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের মধ্য থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে।”
চিফ হুইপ বলেন, “চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের একটি জাহাজ ও বন্ধুত্বপূর্ণ একটি দেশের জাহাজ একই সময়ে এলে কিছু চুক্তির কারণে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজ আগে খালাসের সুযোগ পেতে পারে। এ ধরনের ব্যবস্থা দেশের স্বার্থের পরিপন্থি। এ কারণে সরকার এ ধরনের চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।”
তিনি বলেন, “বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের মধ্য থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে।”
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম তুলে ধরে চিফ হুইপ জানান, ৯ কার্যদিবসের এ অধিবেশনে মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। ১২৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং সংসদ সদস্যরা মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্ন উত্থাপন করেছেন। এ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আইন পাস হয়েছে। এসব আইন গণমানুষের নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনকল্যাণমুখী এসব আইনের বিরোধিতা করায় বিরোধী দলের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, “জনগণের কল্যাণে নেওয়া এমন উদ্যোগের বিরোধিতা করা কোনোভাবেই কাম্য নয়।”
দেশের স্বার্থ রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান নুরুল ইসলাম মনি। একই সঙ্গে বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
চিফ হুইপ বলেন, “আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। এ লক্ষ্য অর্জনে যা যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে।”
(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১১ সেপ্টেম্বর ২০২৬
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
-1.gif)








