ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পৌরসভা, স্কয়ার ও ব্র্যাক
স্টাফ রিপোর্টার : ক্রমবর্ধমান বর্জ্য সমস্যা পাবনা শহরের পরিবেশ, জনস্বাস্থ্য, পানি নিষ্কাশন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলছে। এই সমস্যার সমাধানে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাবনার বাস্তবতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বর্জ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজন পৌরসভার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
পাবনা শহরে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পাবনা শহরে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে নিজ নিজ অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে এই তিনটি প্রতিষ্ঠান পৌরসভার বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। এই অংশীদারিত্বে পাবনা পৌরসভা প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও তদারকি দেবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে স্থানীয় পিরিস্থিতি বিবেচনায় নিয়ে এই উদ্যোগের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কারিগরি নেতৃত্ব দেবে ব্র্যাক।
সমঝোতা স্মারকে ব্র্যাকের পক্ষে নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পাবনা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম স্বাক্ষর করেন। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্র্যাকের পরিচালক ড. মো: লিয়াকত আলী সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরেন।
এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে পাবনা শহরের কয়েকটি এলাকায় কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখা ও সংগ্রহের ব্যবস্থা উন্নত করা, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করা হবে। পৌরসভার বর্জ্য সংগ্রহকর্মীদের দক্ষতা ও কাজের নিরাপত্তা বাড়াতেও গুরুত্ব দেওয়া হবে।
সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পাবনা প্রায় ২০০ বছরের পুরানো একটা শহর এবং এই শহরকে উন্নত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে এ ক্ষেত্রে সবার সহযোহিতা একান্ত কাম্য।’
পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম বলেন, ‘পাবনার মতো পৌরসভাগুলোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় সমস্যা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি পৌরসভা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিয়ে আসবে।’
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকেই যদি আমাদের মধ্যে নিজের শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে পরিবর্তন সম্ভব। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গা থেকেই ছোট ছোট উদ্যোগ শুরু করতে হবে। দরকার সবার সদিচ্ছা, আর আমাদের দায়িত্ব হবে তাদের পেছন থেকে সহযোগিতা করা।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শুধু পাবনার নয়, মাঝারি আকারের সব পৌরসভার জন্যই বড় চ্যালেঞ্জ। এটি কেবল পরিবেশের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্য, ড্রেনেজ, জলাবদ্ধতা, মানুষের দৈনন্দিন জীবনের মান এবং শেষ পর্যন্ত একটি শহর বসবাসের উপযোগী থাকবে কি না, সেই প্রশ্ন।’
তিনি বলেন, ‘ব্র্যাক কক্সবাজার, সাভার, সেন্ট মার্টিন ও বরিশাণে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে। আমাদের অভিজ্ঞতা বলে, এর কোনো তৈরি সমাধান নেই, স্থানীয় বাস্তবতা অনুযায়ী সমাধান খুঁজে নিতে হবে। পৌরসভাকে নেতৃত্ব দিতে হবে, আমরা সহযোগিতা করব। সবার অংশীদারিত্বেই টেকসই সমাধান সম্ভব।’
ব্র্যাকের পরিচালক ড. মো: লিয়াকত আলী বলেন, পাবনা শহরকে পরিচ্ছন্ন রাখা কোনো একটি প্রতিষ্ঠানের কাজ নয়। এটি পাবনার সবার সম্মিলিত দায়িত্ব।
সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। কাজের অগ্রগতি ও অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করা হবে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
- মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ১৫ দিনের আল্টিমেটাম
- চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি
- বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
- মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা তারিকুল ইসলাম
- সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক
- শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তচিন্তার শিক্ষাঙ্গন
- নাটোরে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- একদিকে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে মশার আতুড় ঘর!
- মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
- ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২
- ২৫ কোটিতে উন্নীত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ : তথ্য প্রতিমন্ত্রী
- আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
- শিমুলিয়া ঘাটে বেদেদের হামলায় স্টাফ ও পর্যকটসহ আহত ১৫
- স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
- লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিলেন কণ্যা সন্তান
- ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত
- পাবনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পৌরসভা, স্কয়ার ও ব্র্যাক
- জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
- মাছ ধরার সময় বজ্রপাতে পল্লী চিকিৎসক নিহত
- ফরিদপুরে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩
- ঘরে পুঁতে রাখা ছিল শিশুর লাশ, জেলহাজতে ঘরমালিক
- সাতক্ষীরায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু
- তাজিকিস্তানের পরিত্যাক্ত ইউরেনিয়াম সাইটে পুনর্বাসন কাজ শুরু করেছে রসাটম
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- লৌহজংয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিলেন কণ্যা সন্তান
- জাপানের দরজা খোলা, চৌকাঠ উঁচু
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
১৩ সেপ্টেম্বর ২০২৬
- পাবনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে পৌরসভা, স্কয়ার ও ব্র্যাক
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
-1.gif)








