মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনার যোগ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সংস্কারকাজ জোরদার করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তিনি যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সিসিকের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সোমবারের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে সিটি করপোরেশন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসীও প্রস্তুত রয়েছেন।”
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ নিয়ে শনিবার বিকেল সাড়ে তিনটায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার।
এর আগে, গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সেখানে তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে যে নির্দেশনা দিলেন হাইকোর্ট
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়’
- মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
- ‘চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম’
- ‘এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য’
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
- লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের
- আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
- সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
- মুক্তিবাহিনী পাকসেনাদের ফেনী অবস্থানের ওপর মর্টার আক্রমণ চালায়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটারে বিজয়ী টুকু ফুটবল একাডেমি
- শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে
- মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ১৫ দিনের আল্টিমেটাম
- চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি
- বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
- মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা তারিকুল ইসলাম
- সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক
- শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তচিন্তার শিক্ষাঙ্গন
- নাটোরে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- একদিকে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে মশার আতুড় ঘর!
- মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
- ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত, আহত ২
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ সেপ্টেম্বর ২০২৬
- ‘মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে’
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
-1.gif)








