‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
স্টাফ রিপোর্টার : কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “বিচার করবে আদালত। আমরা আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করব।”
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আশা করি, বিচার বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুততম সময়ে সম্পন্ন করেছে, সেরকম একটি পদক্ষেপ নেবে।”
অপ্রতিম হত্যাকাণ্ডকে মর্মান্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশের মানুষ এ ঘটনায় খুবই মর্মাহত। ১৩ বছর বয়সী একটি শিশুকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, অপ্রতিম হত্যার ঘটনায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আগে এবং একজনকে রবিবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। তাদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্ব ছিল এবং নিয়মিত ওঠাবসা করত। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়।
অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “ঘটনার সব আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রমের পাশাপাশি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি দেখছে।”
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে।
নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








