E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৫:২৭:০০
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

স্টাফ রিপোর্টার : সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার লঞ্চ ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌ পথের ভাড়া বৃদ্ধির কথা জানান।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর মঙ্গলবার বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়।

এবার একই কারণে নৌ পথের যাত্রীভাড়া বাড়ানো হলো।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test