আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত সার্কেল অ্যাডজুটেন্ট, কোম্পানি কমান্ডার, ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টারসহ তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। চাকরির বয়সের ভিত্তিতে পাঁচটি ধাপে এ ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন এ হার ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের গেজেটটি প্রকাশ করা হয়েছে বুধবার (২৩ সেপ্টেম্বর)।
গেজেট অনুযায়ী, গ্রেড-১৯-এর আরমোরার চাকরির বয়স পাঁচ বছর বা তার কম হলে মাসিক ঝুঁকি ভাতা পাবেন ১ হাজার ৫৬০ টাকা। চাকরির বয়স ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত হলে ১ হাজার ৯২০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ২৮০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ২ হাজার ৭৬০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ৩ হাজার ২৪০ টাকা পাবেন।
গ্রেড-১৮-এর ব্যাটালিয়ন আনসার/সিপাহী পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে পাবেন ১ হাজার ৬৮০ টাকা। ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৪০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ২ হাজার ৪০০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ২ হাজার ৮৮০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ৩ হাজার ৩৬০ টাকা ঝুঁকি ভাতা পাবেন।
গ্রেড-১৭-এর ল্যান্স নায়েকের ক্ষেত্রে ভাতার হার যথাক্রমে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার এবং ৩ হাজার ৬০০ টাকা।
গ্রেড-১৬-এর নায়েক, নার্সিং সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির বয়স অনুযায়ী ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ এবং ৩ হাজার ৮৪০ টাকা।
গ্রেড-১৫-এর হাবিলদার ও গাড়িচালক পাবেন যথাক্রমে ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ এবং ৪ হাজার ৮০ টাকা।
গ্রেড-১৪-এর এপিসি ও নায়েব সুবেদারের জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা যথাক্রমে ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ এবং ৪ হাজার ৫৬০ টাকা।
গ্রেড-১৩-এর পিসি ও সুবেদার পাবেন যথাক্রমে ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ এবং ৪ হাজার ৮০০ টাকা।
গ্রেড-১২-এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের জন্য ভাতার হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ এবং ৫ হাজার ২৮০ টাকা।
অন্যদিকে, গ্রেড-১০-এর সার্কেল অ্যাডজুটেন্ট, কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টারের জন্য চাকরির বয়স অনুযায়ী মাসিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০, ৫ হাজার ৪০০ এবং ৬ হাজার ৪৮০ টাকা।
এতে বলা হয়েছে, নতুন এ আদেশ ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে। এর আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীরা অর্থ বিভাগের ১৮ অক্টোবর ২০১৫ তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫-৮৪ নম্বর স্মারক অনুযায়ী ঝুঁকি ভাতা প্রাপ্য হবেন।
এছাড়া প্রেষণে নিয়োজিত কর্মচারীরা নতুন নির্ধারিত ঝুঁকি ভাতা গ্রহণ করলে নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পণ্য খালাসে সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
- নড়াইলে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী মাছ ব্যবসায়ির সংবাদ সম্মেলন
- ‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
- আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
- ‘বোকা আমি না কি বোকা এ মন’
- সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে’
- গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ
- ‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’
- মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
- সিলেটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর অফিসারসহ ৬১ জন সৈন্য নিহত হয়
- সাত বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেপ্তার
- মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
- কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ
- টুঙ্গিপাড়ায় আগুনে ছয়টি গরুসহ পুড়েছে গোয়ালঘর
- অপ্রতীমসহ সব শিশু হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- কুড়িগ্রামে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ
- রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যায় একজনের যাবজ্জীবন
- দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক
- নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
- কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৩০
- উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিয়েছে শতশত ফিশিং ট্রলার
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
২৪ সেপ্টেম্বর ২০২৬
- আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
-1.gif)








