ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর
স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ((সংশোধনী ২০২৬)) এর প্রাসঙ্গিক বিধান যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এম ফজলুল হক।
আজ বুধবার রাজধানীর ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূউর-ডর্প এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্পের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী জেবা আফরোজা। তিনি বলেন, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশ তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে বিপুলসংখ্যক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। একই জরিপ অনুযায়ী প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। শতাংশে হিসেব করলে, কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ এলাকায় ৪২ দশমিক ৭ শতাংশ, পাবলিক পরিবহনে ৪৪ শতাংশ এবং রেস্তোরাঁয় প্রায় ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের সংস্পর্শে এসেছেন। এমনকি ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রায় ১৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলে দ্য ল্যানসেট-এর এক গবেষণায় উঠে এসেছে। তাই প্রত্যক্ষ ধূমপানের মতো পরোক্ষ ধূমপানও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর প্রভাব থেকে কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলকে সুরক্ষিত রাখা জরুরি।
জেবা আফরোজা আরও বলেন, তামাক ব্যবহারজনিত রোগ ও অকালমৃত্যু দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ২ লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটে এবং তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্যসেবা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসসহ সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে ঢাকা ওয়াসার এ উদ্যোগ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার সচিব মুহাম্মদ আবদুল হাই মিল্টন। তিনি বলেন, ২০২৬ সালের বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণীতে উল্লেখ করা হয়েছে, “তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধকরণ সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তুলতে জনসাধারণকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা, তামাক নিয়ন্ত্রণে ঢাকা ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় ডর্পের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় গণবিজ্ঞপ্তি, সতর্কীকরণ সাইনবোর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ স্থাপনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে কর্মীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও তামাকমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ডর্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- সুন্দরবনে ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযান, নিরাপত্তা চান জেলে-মহাজনরা
- রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত
- বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
- গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা
- বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
- আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর
- কাপ্তাইয়ে বিএনপির হুংকার: গুপ্ত তৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
- চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
- পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- গৌরীপুরে ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম
- মহম্মদপুর ঘোপ বাওড়ে মুগ্ধতার সূর্যাস্ত, গোধূলির রঙে অপূর্ব প্রকৃতি
- গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ
- মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- গাজা, নেত্তনাহু এবং মামদানী
- শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: ডটগুলো কি একই ছবির?
- লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর অবস্থায় পশু খাদ্য প্যাকেটজাত, ৫০ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
- রাষ্ট্রীয় স্বার্থ বনাম পরাশক্তির প্রতিযোগিতা: বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ
- কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
- আবির্ভাব ও বিলুপ্তির অন্তরালে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রয়োজন অবাধ তথ্যের সরবরাহ
- চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- কক্সবাজার বদলালে বদলাবে দেশের পর্যটন অর্থনীতি
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬
- রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা
- বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর
- ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে’
-1.gif)








