E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’

২০২৬ অক্টোবর ০৫ ১৩:৩০:৫২
‘নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : নির্বাচনে নারীদের অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের কার্যকর অংশগ্রহণ, এ জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সোমবার (৫ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।”

ঠাকুরগাঁও-১ আসনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, “ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের অংশগ্রহণ কম। দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসকে বিবেচনায় রেখে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের কৌশল নির্ধারণ করতে হবে।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারের অংশগ্রহণ বেশি হবে উল্লেখ করে সিইসি বলেন, “এজন্য ব্যাপক পরিসরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।”
(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test