E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

২০২৬ অক্টোবর ০৬ ০১:০৪:২৪
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

স্টাফ রিপোর্টার : আগামী ১৭ অক্টোবর, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এছাড়া ২০-২২ অক্টোবর পর্যন্ত আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি থাকবে।

২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

একইসাথে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। আর আগামী ১৭ অক্টোবর তারিখে অফিস খোলা থাকবে।

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৬)


পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test