E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৬ ১৭:২৪:০৩
চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাফ রিপোর্টার : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং জানায়, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

একই সময়ে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান। জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও দেশটির প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test