‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
স্টাফ রিপোর্টার : একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয় বলে জানিয়েছেন জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ইলিশ সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করবো।
বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে।
এদেশের সম্পদকে আমাদের বাড়াতে হবে। ইলিশ আপনাদের সম্পদ, তাই রক্ষা করার দায়িত্বও আপনাদের।
’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘একটি ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়।
বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এ সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)। আমরা সব সময় বলে থাকি, জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে জাল যার, জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য্য ধারণ করে থাকতে হবে। আমরা ২৫ কেজি করে চাল দিচ্ছি আপনাদের। এ কয়টা দিন যদি একটু কষ্ট করেন, তাহলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জিআই পণ্য। পৃথিবীর যে কয়টি দেশ আছে তার মধ্যে আমরা ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে থাকি। কাজেই ইলিশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এ পদ্মা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।’
প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ কোনো অবৈধ জাল যেন ব্যবহার করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে।’
এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যুব সমাজকে ধ্বংস করে। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদক সেবন ও বেচা-কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন মাদকের সঙ্গে স্বজনরা সম্পৃক্ত না হয়। আমরা এ দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবো, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো। সবাই মিলে বাংলাদেশ আমরা গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’
মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
- জামালপুরে চলছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
- ‘ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল’
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
- ‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’
- হিজবুল্লাহকে ২০ কোটি ডলার দিলো ইরান
- ‘দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ’
- স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, আজ একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
- ‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা
- সোনাতলার জালে সোনাতলা,জমজমাট ফুটবল ম্যাচে ছাগল পুরস্কার
- কাপসিয়ায় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ফুলপুরে নবজাতক নিয়ে মিথ্যা মামলা ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
০৮ অক্টোবর ২০২৬
- ‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
- ‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
-1.gif)








