‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।’
‘একজন ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও সমাজে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। গত ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না।
ভোলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা এবং স্থানীয় মানুষের গ্যাসপ্রাপ্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস রয়েছে বলে ধারণা করা যায়। এ জেলায় আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ দাবি জানিয়ে আসছেন। এটি তাদের ন্যায্য অধিকার।’
এ বিষয়ে জ্বালানি মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। ভোলার উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের গ্যাসসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ধামরাইয়ের অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন স্থানীয় এমপি ও ইউএনও
- সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান
- কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন ও দুর্গোৎসব সম্পন্ন
- আবারও ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- ‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
- ‘বাপ্পারাজ ভাই, আপনাকে স্যালুট’
- ‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
- খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








