‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’
স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমরা যাকে চাই, তিনি আসলেন, আপনি হ্যাপি? আমাদের তাহলে ধরে বেঁধে আনতে হলো না।
উনি আসলেন, উনি আসলেন, উনি বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার তাই হবে।তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নিয়ে বারবার আলোচনা হলে একই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে। এ প্রসঙ্গে তিনি ডিসেম্বর ও পরবর্তী জুন মাসের উদাহরণ দিয়ে বলেন, নির্দিষ্ট সময়ের পর দেশে আসতে না পারার কথা জানিয়ে আবার নতুন সময়ের কথা বলা হলে একই আলোচনা পুনরায় শুরু হবে।
শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি কোনো মবের মুখোমুখি হবেন না এবং কোনো বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি ন্যায়বিচারের মাধ্যমেই হতে হবে।শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এরশাদের উদাহরণ টেনে তিনি বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি মন্ত্রিসভাসহ দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। তাকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া হবে না।
সিপিবির কার্যালয়ে হামলা ও অপরাধ প্রতিরোধ
সিপিবির কার্যালয়ে হামলাসহ বিভিন্ন ঘটনায় অপরাধ সংঘটিত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপরাধ প্রতিরোধে সরকারের বাহিনী ও গোয়েন্দা সংস্থা রয়েছে। অনেক ঘটনা আগেই ঠেকানো হয়, যেগুলো সাধারণ মানুষ জানতে পারেন না।তিনি বলেন, ধরুন, পুলিশেরই একটা প্রিম্পটিভলি অপরাধ বোঝার মতো একটা সংস্থা আছে। এর সাহায্যে, এর রিপোর্টের ভিত্তিতে প্রচুর অপরাধ আসলে ঠেকানো হয়, আমরা হয়তো দেখেও পাই না।
বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সব ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এ সময় কিছু ঘটনা ঘটতে পারে। তবে সরকার সেসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জল্পনা নয়
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি। তাই এ নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।তিনি বলেন, ‘না, মাননীয় প্রধানমন্ত্রী কবে ভারতে যাবেন, এরকম কোনো রকম কোনো কথা সরকারি দিক থেকে অফিশিয়ালি হয় নাই। সুতরাং এটা নিয়ে আমাদের আসলে স্পেকুলেট না করাই ভালো হবে।’
(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ২৯ নয়, এইচএসসির ফল ৩১ অক্টোবর
- হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার
- পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- ‘আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’
- ‘তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল’
- ‘বাণিজ্যিক সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই’
- মাগুরার পুঠিয়া মনসা মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- গোলের বন্যা বইয়েও ব্যালন ডি’অর জিততে পারলেন না এমবাপ্পে
- ‘বেশি দামে কিনে কম দামে বিদ্যুৎ-জ্বালানি বিক্রি করছে সরকার’
- জ্বালানি নিরাপত্তায় ৫০ বিলিয়ন ইয়েন জরুরি ঋণ দেবে জাপান
- ‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’
- ‘মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার’
- বুরুন্ডির কাছে হারের পর ফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়
- কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন
- ‘২০২৭ সালেও কাটবে না জ্বালানি সংকট’
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
- ৮নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের রতনপুর ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- সৌখিন কবুতর খামারী আবু সাইদ
- যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
- লোহাগড়ায় বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে আ.লীগ নেতার
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- লক্ষ্মীপুরে হলি গার্লস স্কুলে ফল উৎসব
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- রাঙা প্রভাত
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- লক্ষ্মীপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুক্তিজোটের প্রার্থী সুমন
২৭ অক্টোবর ২০২৬
- ‘আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’
- ‘শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না’
- ‘মানবপাচার রোধে জিরো টলারেন্স নীতিতে সরকার’
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
-1.gif)








