২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে আগুন
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে সরকার ও বিভিন্ন রাজনৈতিক নেতার দেওয়া পরস্পরবিরোধী বক্তব্যের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে এ প্রতিবেদন।
ফার্মগেটে বাসে আগুন
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।
এ ঘটনায় ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বসুমতি বাসে আগুন
রাজধানীর মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়।
পল্লবী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পোস্তগোলায় রিকশায় আগুন
রাজধানীর পোস্তগোলা সেতুর ওপর একটি রিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সেতুটির ওপর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভারে দুটি বাসে আগুন
সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা সাভার পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডা ময়লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান।
গাজীপুরে আগুনে পুড়ল দুটি বাস ও কাভার্ডভ্যান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকায় পার্কিং করে রাখা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে এবং সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে যানবাহনগুলোতে আগুন দিয়েছে। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।
বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন
বাগেরহাট সদর উপজেলায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
মানিকগঞ্জে মিনিবাসে আগুন
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁয় দুটি বাসে আগুন
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল-বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না।
নওগাঁ সদর মডেল থানার এসআই মো. খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘দুঃসময়ে গুপ্ত, সুসময়ে বিপ্লবীর ভান’
- ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে’
- ৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ পুতুল রাষ্ট্রে পরিণত হতো
- ২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে আগুন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার’
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- জহির খান’র কবিতা
- ভৈরবে জন্ম নিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘সাম্প্রদায়িক উসকানিদাতাদের এদেশে ঠাঁই হবে না’
- পঞ্চগড়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার’
-1.gif)








