জাতীয় শিশুযত্ন সম্মেলন
কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
স্টাফ রিপোর্টার : সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। শিশুযত্নকে একটি খাত হিসেবে আরও বেশি স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। দুই দিনের এই সম্মেলনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে চাইল্ড কেয়ারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
আজ শনিবার সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে শিশুযত্ন একটা বড় ইস্যু। শিশুর যত্ন কে নিএই অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পরছেন। এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে৷
বিএনপি সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে জাহিদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে কমিউনিটিভিত্তিক শিশুযত্নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ শিশুযত্ন কেন্দ্র শুধু সেবার বিষয় না, বিনিয়োগ ও কর্মসংস্থানেরও সুযোগ। সরকার এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদেরও সুবিধা দিবে।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।
ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, মানসম্মত শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অংশ। শিশুর বিকাশ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এটি অপরিহার্য। নারীদের যদি সন্তানদের যত্ন নেওয়া আর কাজের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে আমরা কখনোই অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তুলতে পারব না। এ বিষয়ে নীতিগত দিকনির্দেশনা রয়েছে; সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর কার্যকর বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনের আয়োজকেরা বলেন, শিশুযত্নকে একটি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো নারীর বেতনভুক্ত ও অবৈতনিক যত্নকাজের মূল্যকে স্বীকৃতি দেওয়া। যত্নদাতা ও অন্যান্য অংশীজনের অবদানকে স্বীকৃতি দেওয়া। প্রতিটি শিশুর মানসম্মত যত্ন পাওয়ার অধিকারকে স্বীকার করা। একটি শক্তিশালী শিশুযত্ন ইকোসিস্টেম গড়ে তোলা সবার দায়িত্ব। মানের সঙ্গে আপোস না করে সেবার আওতা বাড়াতে সরকার, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা, কমিউনিটি ও উন্নয়ন অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে।
বৈশ্বিক গবেষণার আলোকে সম্মেলনে শিশুযত্নের সম্ভাব্য তিন ধরনের সুফল তুলে ধরা হয়। সেগুলো হলো নারীর অর্থনৈতিক অংশগ্রহণে সহায়তা, আগামী প্রজন্মকে শক্তিশালী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। এর সুফল নিয়োগদাতারাও পেতে পারেন।
আলোচকেরা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর সীমিত। নিম্নআয়ের পরিবারের জন্য অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, বিশ্বাসযোগ্য এবং শিশুদের বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী।
সম্মেলনের প্রথম দিনে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠোনে নীতিনির্ধারক, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা ও উদ্যোক্তা, উন্নয়ন অংশীদার, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
(পিআর/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বগুড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার
- পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাতে হবে: বিজ্ঞান সচিব
- গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
- বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
- পাংশায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- লৌহজংয়ে এসএসসি ও এইচএসসিজিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম
- জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র্যালী
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
- সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- সোনাতলায় ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনসহ মালামাল নিলামে বিক্রি
- গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৯ ঘণ্টা বাড়িতে অবস্থান করলেও পুলিশের গাফিলতিতে পালিয়ে যায় আসামি সাদ্দাম
- উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত
- বাংলাদেশ ব্যাংক সবল হবে কবে?
- সুপার সাইক্লোন সিডরের ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মাফিয়া চক্রের হাত থেকে নীলফামারী প্রেসক্লাব বাঁচাও
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বৈশ্বিক যুব প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব রোসাটমের
- মুকুটি আর কুকুটি
- শম্পা গোস্বামীর বিরুদ্ধে এনজিও পরিচালনার আড়ালে অবৈধ সম্রাজ্য গড়ে তোলাসহ নানা অভিযোগ
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৩
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
১৪ নভেম্বর ২০২৬
- কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন জরুরি
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা
- শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
-1.gif)








